BREAKING NEWS

( 2 days ago )
উদয়পুরে উন্মত্ত যুবকের তাণ্ডব! গুরুতর আহত পাঁচ!

ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ রিপোর্ট:
বেপরোয়া এক প্রাইভেট কারের ধাক্কায় কমপক্ষে পাঁচজন আহত। শুক্রবার রাত আনুমানিক  ১১ টা ৩০ মিনিট নাগাদ টি-আর - ০৭ - ডি ০৩৪৪  নম্বরের একটি প্রাইভেট কার উদয়পুর ব্রম্মাবাড়ি সিএনজি স্টেশন এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনিকেত রায় (২৬) নামে এক যুবককে বিপরীত দিক থেকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে। ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার পথে রাজারবাগ জাতীয় সড়কের পাশে দুইজন যুবককে ধাক্কা দিয়ে গাড়িটি উল্টে যায়। তাদের নাম সুরজিৎ দেবনাথ (৩৬) এবং দেবব্রত দেবনাথ (৩৫)।‌
ঘটনার খবর পেয়ে  অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা  প্রথমে ব্রহ্মাবাড়ি থেকে অনিকেত রায় নামে এক যুবককে উদ্ধারের পর রাজারবাগ এলাকা থেকে অপর দুই যুবককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। 

আরো পড়ুন