গাঁজা উদ্ধার করেছে পি আর বাড়ি থানা!

গাঁজা উদ্ধার করেছে পি আর বাড়ি থানা!

পি.আর. বাড়ি থানার গাঁজা  অভিযানে পলাতক বাবা-ছেলে! উদ্ধার ২১০ কেজি ..!!
TRIPURA PUBLIC OPINION NEWS:
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরা জেলার পি.আর. বাড়ি থানার পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে, ডিএসপি কে. রিয়াং (প্রবেশন), এসআই নিরণ দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, জেলা মোবাইল ফরেনসিক টিমসহ অন্যান্য পুলিশ কর্মীরা পশ্চিম পিপরিয়াখোলা এলাকার সাধুপাড়ায় অমল দাস (৫২) ও তাঁর ছেলে সুজন দাসের বাড়িতে তল্লাশি চালান।
তল্লাশি চলাকালীন নবনির্মিত বাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা ৬টি প্লাস্টিকের ড্রাম ও ৫টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এগুলো থেকে মোট ২১০.৫ কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পাশাপাশি TR-08-G-7953 নম্বরের একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক অমল দাস ও তাঁর ছেলে সুজন দাস এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পি.আর. বাড়ি থানায় NDPS আইনের মামলা রুজু  করেছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সম্পরকিত খবর