ব্রেকি নিউজ
- Editor
- 20:01 10/Aug/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
নবনির্মিত মাইলস্টোনস ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স কলেজ পরিদর্শন করলেন তিনি। সোমবার কলেজ পরিদর্শনে এসে শিক্ষা পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, “মাতাবাড়ির জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।” ওনার মতে, মাতাবাড়িতে আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কলেজ গড়ে ওঠায় শুধু এলাকার ছাত্রছাত্রীরাই নয়, গোটা রাজ্যের শিক্ষার্থীরা উপকৃত হবে।
তিনি আরও বলেন, রাজ্যের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এই ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সায়েন্সের মতো কর্মমুখী ও সম্ভাবনাময় বিষয়ে পড়াশোনার সুযোগ রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের পথও খুলে দিতে পারে।
মাতাবাড়িতে এমন একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন বিধায়ক। তাঁর আশা, আগামী দিনে এই প্রতিষ্ঠানটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
