ব্রেকি নিউজ
- Editor
- 18:59 12/Aug/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
উদয়পুর প্রতিনিধি: স্মার্ট মিটার ও প্রিপেইড মিটারে নানা ধরনের চার্জের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে উদয়পুরে ক্ষোভ তীব্র হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার উদয়পুর বিদ্যুৎ দপ্তরের সাব-ডিভিশন অফিসের সামনে সিপিআই(এম-এল)-এর উদ্যোগে বিক্ষোভ ও গণধরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে বাড়তি মাশুল ও নানা চার্জ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং—দুই দিক থেকেই সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ বিল ও অতিরিক্ত চার্জের সমস্যা সমাধানের দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে সাধারণ গ্রাহকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআই(এম-এল)। পরবর্তীতে একটি প্রতিনিধি দল গোমতী জেলা সার্কেলের এজিএম এর নিকট বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করেন ।
