চিকিৎসক তরুণীর অভিযোগ!

চিকিৎসক তরুণীর অভিযোগ!

সাবরুমে  চিকিৎসকের পরিবারের ওপর হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তরুণী চিকিৎসক..

Tripura public opinion News: দক্ষিণ ত্রিপুরার সাবরুমের কালাছড়া এলাকায় একটি পরিবারের ওপর হামলা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী ডা. পারমিতা সেনের দাবি,  রাত প্রায় ৮টা নাগাদ অপু দেবনাথ, উত্তম দে ও বিশু দেবনাথ নামে কয়েকজন তাদের বাড়িতে এসে তাঁর বাবা মৃণাল সেন, মা গীতা মজুমদার সেন ও ভাই তন্ময় সেনের ওপর হামলা চালান।
অভিযোগ আরও, তাঁর মাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আতঙ্কিত পরিবার নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে।

সম্পরকিত খবর