টাকার বিনিময়ে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে হচ্ছে এখন ..

টাকার বিনিময়ে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে হচ্ছে এখন ..

মন্দিরের গর্ভগৃহে টাকার বিনিময়ে প্রবেশ? উঠছে গুরুতর অভিযোগ..

TRIPURA PUBLIC OPINION NEWS: মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের গর্ভগৃহে সাধারণ পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে প্রতিদিনই নাকি মোটা টাকার বিনিময়ে কিছু পূণ্যার্থীকে গর্ভগৃহে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে—এমনই গুরুতর অভিযোগ উঠেছে মন্দিরের কয়েকজন পুরোহিতের বিরুদ্ধে।
অভিযোগ, মন্দিরের নিয়ম ও জেলা প্রশাসনের নির্দেশকে কার্যত পাশ কাটিয়ে একটি চক্র অর্থের বিনিময়ে গর্ভগৃহে প্রবেশের ব্যবস্থা করছে। ফলে প্রশ্ন উঠছে—সাধারণ ভক্তদের জন্য যদি নিষেধাজ্ঞা থাকে, তাহলে টাকার বিনিময়ে কারা সেই নিষেধাজ্ঞার বাইরে চলে যাচ্ছেন?
আরও অভিযোগ, মন্দির অফিস কিংবা প্রশাসনের নজর এড়িয়ে পুরোহিতদের একাংশের মাধ্যমে চলছে এই অর্থ আদায়ের ব্যবস্থা। প্রতিদিন কতজনকে এভাবে প্রবেশ করানো হচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে এবং সেই অর্থ কোথায় যাচ্ছে—তা নিয়েও উঠছে প্রশ্ন।
ভক্তদের বক্তব্য, মন্দিরের পবিত্রতা ও নিয়ম রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের একাংশের বিরুদ্ধেই যদি নিয়ম ভাঙার অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর।

সম্পরকিত খবর